স্ট্যান্ডার্ড উমরাহ প্যাকেজ
Type: Umrah | Duration: 14 | Price: 150,000.00 BDT
BanglaTrip-এর সাথে পবিত্র উমরাহ সফরকে করুন আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় এবং অর্থবহ। এই ১৪ দিনের উমরাহ প্যাকেজটি ঢাকা থেকে সরাসরি এয়ারলাইন্সের ফ্লাইটের মাধ্যমে পরিচালিত হয়। মক্কায় হারাম শরীফ থেকে ৬০০-৯০০ মিটারের মধ্যে এবং মদীনায় মারকাজিয়ার ভেতরে মানসম্মত হোটেলে থাকার ব্যবস্থা রাখা হয়েছে। অভিজ্ঞ আলেমদের তত্ত্বাবধানে সম্পূর্ণ সফরে দিকনির্দেশনা, যিয়ারাহ এবং উমরাহ প্রশিক্ষণের মাধ্যমে আপনার ইবাদতকে আরও সুন্দরভাবে সম্পন্ন করার সুযোগ থাকবে।
🕋 জিয়ারাহ বিবরণ:
🚌 মক্কা শরীফে যিয়ারার স্থানসমূহ
⭐ নবীজির জন্মস্থান ⭐ জাবালে সাওর ⭐ জাবালে রহমত ⭐ আরাফার ময়দান ⭐ মসজিদে নামিরা ⭐ মিনা প্রান্তর ⭐ মুজদালিফা ⭐ ইসমাইল আ. এর কুরবানির স্থান ⭐ জামারাত তথা শয়তানকে পাথর মারার স্থান ⭐ হেরা গুহা (ওহী নাজিলের পাহাড়) ⭐ জান্নাতুল মুআল্লা ⭐ জিন মসজিদসহ আরো বিভিন্ন ঐতিহাসিক স্থান।
🚌 মদীনা শরীফে যিয়ারার স্থানসমূহ
⭐ রিয়াজুল জান্নাহ ⭐ জান্নাতুল বাকী ⭐ খন্দকের কূপ ⭐ খন্দকের ময়দান ⭐ উহুদ পাহাড় ⭐ মাকবারায়ে শুহাদায়ে উহুদ ⭐ মসজিদে কিবলাতাইন ⭐ মসজিদে কুবা ⭐ মসজিদে বেলাল রা. ⭐ মসজিদে আবু বকর রা. ⭐ মসজিদে গমামাহ ⭐ খেজুর বাগানসহ আরো বিভিন্ন ঐতিহাসিক স্থান।
ভ্রমণ পরিকল্পনা (Itinerary)
সফরটি শুরু হবে ঢাকা থেকে সরাসরি ফ্লাইটে মদীনা অথবা জেদ্দার উদ্দেশ্যে রওনা হওয়ার মাধ্যমে। মদীনায় পৌঁছে মারকাজিয়া এলাকার হোটেলে অবস্থান করা হবে এবং সেখানে প্রতিদিনের নামাজ আদায়সহ একটি জুমআ পালন করা হবে। অবস্থানকালে মসজিদে নববী, রিয়াজুল জান্নাহ এবং অন্যান্য ঐতিহাসিক স্থান যেমন মসজিদে কুবা, মসজিদে কিবলাতাইন, উহুদ পাহাড় ও জান্নাতুল বাকী যিয়ারাহ করা হবে। এরপর শীতাতপ নিয়ন্ত্রিত পরিবহনে মক্কায় যাত্রা করা হবে। মক্কায় হারাম শরীফের নিকটবর্তী হোটেলে অবস্থান করে অভিজ্ঞ আলেমদের তত্ত্বাবধানে উমরাহ পালন করা হবে এবং একটি জুমআ আদায় করা হবে। এ সময় জাবালে নূর (হেরা গুহা), জাবালে সাওর, মিনার প্রান্তর, আরাফার ময়দান ও মুজদালিফাসহ বিভিন্ন ঐতিহাসিক স্থান যিয়ারাহ করা হবে। পুরো সফরে গ্রুপভিত্তিক দিকনির্দেশনা ও সহযোগিতা থাকবে। সফর শেষে জেদ্দা অথবা মদীনা থেকে ঢাকায় ফিরে আসা হবে, ইনশাআল্লাহ।
🕋 বি.দ্র.
১. খাবার খরচ প্যাকেজের বাহিরে রাখা হয়েছে। তবে প্রতিদিন সফরসঙ্গীদের নিয়ে মশওয়ারা করে রুচিমাফিক বাঙালী খাবার/ঐতিহ্যবাহী আরবীয় খাবারের ব্যবস্থা করা হব এবং সবাই মিলে এক সাথে খাওয়া হবে। এতে অপচয় থেকে বাঁচা যায়, খরচে সাশ্রয় হয় এবং পারস্পরিক সম্প্রীতির বন্ধন মজবুত হয়। (খাবারের খরচ সাধারণত ১৩,০০০৳ এর মধ্যে হয়ে যায়।)
২. বদরপ্রান্তর, তায়েফ, জেদ্দা ও জিন পাহাড়সহ অন্যান্য দূরবর্তী ও ব্যয়বহুল দর্শনীয় স্থান প্যাকেজের বাহিরে রাখা হয়েছে। তবে আগ্রহীদের নিজ নিজ খরচে যিয়ারার ব্যবস্থা করা যাবে।
৩. সফরের আগে প্রশিক্ষণ ও পরিচয়পর্ব মজলিসে সবার উপস্থিতি আবশ্যক।
🕋 বুকিং এর জন্য যা প্রয়োজন: ১. জনপ্রতি ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা
২. পাসপোর্ট
৩. পাসপোর্ট বই কিংবা তার পরিষ্কার রঙিন ফটোকপি।
🕋 শেষকথা: সকল সহযাত্রীর দুআ, এবাদত স্পৃহা, দুরুদে এহতেমাম, শোকরগুজারী, যবানের হেফাজত, পরস্পর ছাড় ও সহযোগিতার মনোভাব আমাদের সফরকে উপরোক্ত বর্ণনার চেয়ে সহজ, সুন্দর ও কাঙ্খিত করে তুলবে, ইনশাআল্লাহ।
✅ যা যা অন্তর্ভুক্ত (Includes)
- সরাসরি বা নির্ধারিত ফ্লাইট টিকেট
- ৯০ দিনের ওয়ান এন্ট্রি উমরাহ ভিসা
- মক্কা ও মদীনায় হোটেল আবাসন (৪ জন শেয়ার)
- মক্কা ও মদীনায় যিয়ারাহ
- রিয়াজুল জান্নাহ পারমিট
- অভিজ্ঞ আলেমদের গাইডলাইন
- সকল ট্রান্সপোর্ট (এসি)
- উমরাহ প্রশিক্ষণ
❌ যা যা অন্তর্ভুক্ত নয় (Excludes)
- খাবারের খরচ
- ব্যক্তিগত খরচ
- অতিরিক্ত যিয়ারাহ (তায়েফ
- বদর জেদ্দা ইত্যাদি)
- রুম আপগ্রেড খরচ (২/৩ জন থাকলে অতিরিক্ত চার্জ)
- টিকেট বা মুদ্রামানের পরিবর্তনের কারণে অতিরিক্ত খরচ (প্রযোজ্য ক্ষেত্রে)
Why Book With Us
Expertise and Experience
Tailored Services
Comprehensive Planning
Client Satisfaction
24/7 Support